Sunday, February 12, 2017

২৫ বছরে প্রথম

একজন বলিউড কিং, অন্যজন মি. প্যাসনেট। বলছি, অভিনেতা শাহরুখ খান ও আমির খানের কথা। দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা। কিন্তু প্রথমবারের মতো শুধু এই দুই জনপ্রিয় অভিনেতা একফ্রেমে বন্দি হলেন।

সম্প্রতি দুবাইয়ে একটি জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ-আমির। সেখানে ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে ছবি তুলেছেন তারা। সেই ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন শাহরুখ খান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত ২৫ বছর ধরে পরস্পরকে চিনি এবং প্রথমবারের মতো শুধু আমরা দুজন একসঙ্গে ছবি তুললাম। খুবই উপভোগ্য একটি রাত ছিল।’

সালমান খানের সঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আমিরের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেননি শাহরুখ। তবে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত  পেহলা নেশা সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে দুজনকে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates