Featured
Showing posts with label ঢালিউড. Show all posts
Showing posts with label ঢালিউড. Show all posts

Wednesday, April 12, 2017

‘রংবাজ’-এ বুবলীর পরিবর্তে অপু!



 ‘রংবাজ’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। সম্প্রতি এ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলীর নাম ঘোষণা করা হয়। তার একদিন পরই ঢালিউড কুইন অপু বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, শাকিব খানের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়েছে অপুর। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেন বুবলীও।

কিন্তু আজ মঙ্গলবার দুপুর গড়াতেই পাল্টে গেছে দৃশ্যপট। শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছেন। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, ‘রংবাজ’ সিনেমায় বুবলীর স্থানে অপু বিশ্বাস অভিনয় করবেন। এ ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনইচ্ছুক রাইজিংবিডিকে বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়া হচ্ছে। বুবলীর পরিবর্তে অপুকে নেয়া হবে। তবে অপুকে এখনো সাইনিং করানো হয়নি।’’

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। এতে শাকিব খান ও বুবলী কাজ করবেন।’’

‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু হতে কিছুদিন বিলম্ব হবে বলে সূত্রটি জানিয়েছেন। এ সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে ‍মুক্তি দেয়া হবে। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে  বলেও জানা যায়।

‘জয়ের মতোই আমাকে একটা বেবি দিও’



সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান আব্রাহাম খান জয়।

সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু তাদের বিয়ে, সন্তান ও সংসার নিয়ে খোলামেলা কথা বলেছেন। এবং প্রথমবারের মতো জয়কে সামনে নিয়ে আসেন অপু। এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

শাকিব-অপু দম্পতির ফুটফুটে সন্তানকে দেখে অনেকে আবেগ প্রকাশ করেছেন। বাদ যাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নিয়ে মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন: ‘‘আমি প্রতিদিন আল্লাহকে বলব, ‘তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। অত্ত মায়া, অত্ত নিষ্পাপ চোখের একটা জয় দিও।’’

শাকিব অপুর বরফ গলছে



বর্তমান সময়ের টক অব দ্য টাউন শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। এ নিয়ে জল ঘোলা কম হয়নি। গতকাল ১০ এপ্রিল সংবাদ মাধ্যমে শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর থেকে শাকিব খান সন্তান আব্রাহাম জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপুকে মানবেন না বলে জানা যায়। শাকিব আরো বলেন, অপুকে তিনি বিয়ে করেননি। এদিকে বিষয়টির সঠিক সমাধান চাচ্ছেন অপু।

তবে আশার বাণী হচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বরফ গলতে শুরু করেছে। আজ ১১ এপ্রিল অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে এমনই ঈঙ্গিত দিয়েছেন অপু। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এখন বাসা থেকে বের হবো কিন্তু বাসার নিচে মিডিয়ার গাড়ি। দেখুন আমরাও সামাজিক মানুষ। আমাদের এতটা ছোট করা উচিৎ না। আমাদেরও তো পরিবার-পরিজন রয়েছে। এজন্যই শাকিব বিয়ের কথা বলতে না করতো।’

বিয়ের বিষয়টি কি আপোস হয়ে যাবে বলে মনে করছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, হান্ড্রেড পার্সেন্ট যাবে। কেন যাবে না? সব কিছু আপোস হয়ে যাবে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এটা আমার স্বামী সন্তান ও আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে অ্যাড হয়েছে মিডিয়া। এর বাইরে আর কাউকে এসবের মধ্যে যুক্ত করতে চাই না।

গতকালের বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এমন প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, অবশ্যই পজেটিভলি দেখছি। পরিবারের মধ্যে ঝগড়া হবেই। কিন্তু আমাদের বিষয়টা মিডিয়ার মাধ্যমে হয়েছে। ঝগড়াও যেমন হয়েছে তেমনি মিলনও হবে।

এদিকে এরই মধ্যে শাকিব খানও অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, অপু আমার স্ত্রী ও আব্রাহাম খান জয় আমার সন্তান। যদিও কাল তিনি অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নেননি। যাই হোক, শেষ পর্যন্ত এমন সংবাদে খুশি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।

Tuesday, March 28, 2017

‘আমার বুক ফেটে যায়’


মঙ্গলবার (২৮ মার্চ) বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সদ্যপ্রয়াত জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজির হয়েছিলেন গুণী নির্মাতা শেখ নজরুল ইসলাম। এ নির্মাতার হাত ধরেই রূপালি পর্দায় পা রাখেন বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ।

মিজু আহমেদকে নিয়ে এ প্রতিবেদকের কাছে স্মৃতিচারণ করেন নির্মাতা শেখ নজরুল ইসলাম। রাইজিংবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

‘‘মিজু রাজনৈতিক একটি দলের সঙ্গে যুক্ত ছিল। ১৯৭৭ সালে আমার বাসার পাশে একটি মেসে থাকত মিজু। ওর সঙ্গে আরো কয়েকজন ছেলে থাকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কেবল ঢাকায় এসেছে। একদিন হঠাৎ আমার বাসায় এসে মিজু জানায়, সে সিনেমায় অভিনয় করতে চায়। আমিও তার কথায় রাজি হই। এরপর তাকে বলি, ‘শিল্পী হতে হলে নরম মনের মানুষ হতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়।’ সে আমার কথাগুলো মন দিয়ে শোনে।’’

‘‘একই বছর ‘নদের চাঁদ’ সিনেমার শুটিংয়ের জন্য মানিকগঞ্জে গিয়েছিলাম। এতে এটিএম শামসুজ্জামানের ছেলের চরিত্রে অভিনয় করতে দেয়া হয় মিজুকে। যদিও ‘তৃষ্ণা’ সিনেমাটি তার আগে মুক্তি পায়। শুটিংয়ের সময় চার পাঁচদিন প্রচুর বৃষ্টি হয়। এজন্য শুটিং বন্ধ থাকে। প্রযোজকের কাছে টাকা ছিল না। এজন্য শুটিং তাড়াতাড়ি শেষ করতে পারলেই বেঁচে যায়। যার জন্য প্রযোজকও তাড়া দিচ্ছিল। এক সময় প্রযোজক আমাকে বলেন, ‘ওদের বসায় বসায় খাওয়াই লাভ নাই, ওদের বিদায় করে দাও।’ সুমিতা দেবী, এটিম শামসুজ্জামান, সুচরিতা সবাই ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে। কিন্তু মিজু ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে না। এমন মুহূর্তে মিজু কেঁদে ফেলে। এবং আমাকে জড়িয়ে ধরে বলে, ‘আমি আর পারব না মনে হয়।’ আমি ওর মাথায় হাত দিয়ে শান্তনা দিই এবং বলি, ‘তুমি পারবে।’ এরপর এক টেকেই পেরে যায় মিজু। ও ওস্তাদ হিসেবে আমাকে খুব মানত। আর অভিনয় করতে গিয়ে কখনো কোনো পরিচালককে অবজ্ঞা করত না। ও শিক্ষিত ছেলে বলে খুব সহজেই বুঝে যেত কিভাবে অভিনয় করতে হবে। এ সিনেমার পর ‘এতিম’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’সহ প্রায় আমার পরিচালিত ৪০টি সিনেমায় অভিনয় করে মিজু। ২০০৯ সালে জুনে মুক্তি পায় ‘মা বড় না বউ বড়’ শিরোনামের সিনেমাটি। এটিই মিজুকে নিয়ে আমার শেষ কাজ। এরপর আমিও আর সিনেমা নির্মাণ করিনি। গত তিন মাস আমার সঙ্গে ওর দেখা হয়নি। ভিলেন হিসেবে অভিনয় করলেও ওর মনটা খুব নরম ছিল।’’

‘‘আমি এক সময় মিজুকে বললাম, ‘অভিনয়ের সূত্রপাত হলো স্ক্রিপ্ট। তাই স্ক্রিপ্ট করার সময় আমার পাশে মিজুকে বসিয়ে নিতাম। বলতাম, ‘এক সময় তুমিও পরিচালক হবে। চিত্রনাট্য নিয়ে অভিজ্ঞতা থাকা ভালো।’ মিজু প্রতিদিন সকাল ১০ টায় আমার বাসায় বসত। এ সময় মিঠুন, সুমন, ফিরোজ, এম হাসানও আমার বাসায় বসত। ওরা নিজে থেকেই ওর ভাবিকে বলত, ‘কালকে কিন্তু ভুনা খিচুরী খাব, এটা খাব ওটা খাব।’ ওরা আমার সন্তানের মতো ছিল। ওদের কথা মনে করলে আমার বুক ফেটে যায়। আমার এই তিন ছেলেকে আমি জানাজা দিলাম।’

Sunday, March 26, 2017

ব্যবসায় নামলেন মিষ্টি


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আগামী ২১ এপ্রিল মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি।

রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ (দোকান নং  :৩৬৭) নামের ফ্যাশন হাউস খুলেছেন তিনি। গতকাল ২৪ মার্চ ‘তুই আমার’ সিনেমার পোস্টারের মোড়ক উন্মোচন ও এ ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অমৃতা, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন, ফারুক মজুমদারসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা।




এ সময় মিশা সওদাগর বলেন, “অনেক শিল্পীদের বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়। কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয় তাই প্রত্যেক শিল্পীদের ব্যবসা করা উচিৎ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে এটা কম দেখা যাচ্ছে। মিষ্টি নিজে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করছি।”
চিত্রনায়ক রিয়াজ বলেন, “আমি অভিনেতা ছাড়াও একজন ব্যবসায়ী। আমার ‘ফুড টোয়েন্টিফোর টুগেদার’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে। শিল্পী পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে পরিচিতি পাওয়া দোষের কিছু নয়। আমি ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করি।”

মিষ্টি জান্নাত বলেন, “ রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে ‘জান্নাত এক্সপ্রেস’-এ। খুব শিগগিরই ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও ‘জান্নাত এক্সপ্রেস’র শাখা চালু হবে।”

সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া সম্প্রতি তার তামিল সিনেমার শুটিং করে দেশে ফিরেছেন মিষ্টি। ‘রংবাজ খিলাড়ি’শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছেন সত্যপ্রকাশ। এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। তাছাড়া ওপার বাংলার সূর্য্যের বিপরীতে ‘তুই আমার রানী’, সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’শিরোনামের সিনেমাগুলোর শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’  চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

Saturday, March 11, 2017

‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন শাকিব খান


মিডিয়া স্টারস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তিনি এখন দেশের সিনেমার পাশাপাশি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।

খুব শিগগিরই ‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন তিনি। বলছি আশিকুর রহমান আশিকের ‘অপারেশন অগ্নিপথ’ শিরোনামের সিনেমার কথা। খুব শিগগিরই এ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিনেমাটির পরিচালক আশিকুর রহমান আশিক।


এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘অনেক দিন হয় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং ঝুলে আছে। শাকিব খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব শিগগিরই এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এবার প্রথমে বাংলাদেশের কিছু লোকেশনে এর দৃশ্যায়ন করব। পরে থাইল্যান্ডে এর শুটিং করা হবে।’

অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত শিবা আলী খান। এ ছাড়াও এতে অভিনয় করবেন- মিশা সওদাগর, টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে।

গত বছরের শুরুর দিকে রাজধানীর একটি অভিজাত হোটেল এ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। এ সিনেমার সংগীত পরিচালনা করবেন- ইমরান, নাভেদ, কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন- তানজিল ও ভারতের বাবা জাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এ দেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন আশিকুর রহমান ও কলকাতার শুভদেব রায়।

মিডিয়া স্টারস/ঢাকা/১১ মার্চ ২০১৭/নূর

Friday, March 10, 2017

বাংলাদেশের প্রতি আমার আলাদা টান আছে : ঋত্বিকা

ঋত্বিকা সেন

পশ্চিমবঙ্গের মালদাহর সেন বাড়ির মেয়ে ঋত্বিকা সেন। ছোটবেলা থেকেই অভিনয় করছেন তিনি। শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপরে রাজা চন্দর ‘চ্যালেঞ্জ-টু’ ও ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন ঋত্বিকা। সর্বশেষ ২০১৫ সালে ‘আরশিনগর’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও রয়েছে তার দর্শকপ্রিয়তা।

‘বরবাদ’ সিনেমা খ্যাত এ অভিনেত্রী বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু ও ভারতের নেহাল দত্ত। বাংলাদেশের ভেনাস মাল্টিমিডিয়া ও ভারতের ভিশন এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। এতে ঋত্বিকার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শ্রাবণ খান।

  ৯ মার্চ থেকে ঢাকায় এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিতে  ৮ মার্চ বাংলাদেশে আসেন ঋত্বিকা সেন। উত্তরার মন্দিরা শুটিং সেটে ঋত্বিকার সঙ্গে কথা হয় মিডিয়া স্টারস প্রতিবেদকের। আলাপচারিতার বিশেষ অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

মিডিয়া স্টারস : প্রথমবার বাংলাদেশে এসেছেন। এখানে এসে কেমন লাগছে?
ঋত্বিকা : 
প্রথম এসেই ভালো অভিজ্ঞতা হয়েছে। এখানকার পুরো বিষয়ই আমি এনজয় করছি। ওয়েলকামটা ভালো লেগেছে। আমার মনে হয় এখানকার লোকজন অনেক বেশি আন্তরিক। যেটা আমি খুব এনজয় করছি, আনন্দ পাচ্ছি। পুরো জার্নিটাই ভালো লাগছে। আজকে এখানে প্রথম শুটিং করছি। এখানে ইউনিটে যারা রয়েছেন তারাও খুব ভালো।

মিডিয়া স্টারস : বাংলাদেশে কোন বিষয়টি আপনার বেশি ভালো লেগেছে?
ঋত্বিকা :
 এদেশের কালচারটা আমার ভালো লাগছে। এখানকার খাবার খুব বিখ্যাত। কালকে এসে খেয়েছি, এখনো খাচ্ছি। খাবারটা খুব এনজয় করছি। খাবারটা খুব রসিয়েই এনজয় করছি। কালকে রাতে আমি মাছ খেয়েছি। কালকের খাবারের স্বাদটা এখনো আমার জিভে লেগে রয়েছে।





মিডিয়া স্টারস : বাংলাদেশে কাজ করার ইচ্ছেটা কি আগে থেকেই ছিল?
ঋত্বিকা :
একদম। অনেকদিন আগে থেকেই এখানে কাজ করার ইচ্ছে ছিল। তাছাড়া বাংলাদেশে আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। শুটিংয়ের জন্যও আসার কথা ছিল। কিন্তু আসা হয়নি। শেষ পর্যন্ত এবার আসা হলো। অনেকবার ভেবেছিলাম আসব কিন্তু শুটিং বাতিল হওয়ায় আসা হয়নি। এবারে ফাইনালি যাত্রাটা শুভ হয়েছে। যখন ইন্ডিয়া থেকে বের হলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যাত্রা শুভ হয়। মিষ্টি একটা পরিবেশ ছিল।

মিডিয়া স্টারস : বাংলাদেশের সিনেমা দেখা হয় কি?
ঋত্বিকা : 
সব ধরনের সিনেমা আমি দেখি। অন্যান্য দেশের সিনেমা দেখেই আমি উৎসাহিত হই। আমার পছন্দের কোনো শিল্পী নেই। তবে আমি সব ধরনের সিনেমা দেখতে পছন্দ করি। সিনেমা দেখতে ভালো লাগে। তিন ঘণ্টা সিনেমা দেখে আমরা বলে দেই ভালো লাগছে না খারাপ লাগছে। কিন্তু সেটা করতে কতটা কষ্ট পোহাতে হয় সেটা আমরাই বলতে পারি।

মিডিয়া স্টারস : যৌথ প্রযোজনা নয় শুধু বাংলাদেশের সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে কি?
ঋত্বিকা :
 এদেশের সিনেমায় কাজ করার খুবই ইচ্ছে আছে। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে দর্শকদের ভালোবাসা। এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। যারা আমাকে সার্পোট করেছেন, যাদের জন্য আমি সিনেমায় কাজ করছি এবং কাজকে ভালোবাসি। দর্শকদের যে সাড়া পাচ্ছি এর ৯৫ ভাগ পাচ্ছি বাংলাদেশের দর্শক থেকে। এ জন্য বাংলাদেশের প্রতি আমার আলাদা টান রয়েছে। এখানকার দর্শক খুব ভালো। আমি দেখেছি এখানকার লোকজনের অদ্ভুত আন্তরিকতা রয়েছে। এখানকার লোকজনের সঙ্গে কাজ করে মন ভরে যাচ্ছে। আগামীতে সুযোগ পেলে অবশ্যই কাজ করব।

মিডিয়া স্টারস : যৌথ প্রযোজনার সিনেমা ‘গাদ্দার’-এ যুক্ত হলেন কীভাবে?
ঋত্বিকা : 
প্রথমে নেহাল দা আমাকে ডাকেন। তিনি আমাকে প্রথমে গল্পটা শোনান। গল্পটা শুনেই আমি কাজটি করতে আগ্রহী হই। তাছাড়া দুই দেশের সিনেমা বলে একটু বেশি আগ্রহী ছিলাম। কারণ অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দুই বাংলার  সিনেমায় আমি কাজ করব।

মিডিয়া স্টারস : সহশিল্পী শ্রাবণ খানের সঙ্গে আপনার কাজের রসায়নটা কেমন?
ঋত্বিকা :
 শ্রাবণ তো বন্ধুর মতো। শুটিং সেটে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে। শ্রাবণ খুব কিউট। মানুষ হিসেবেও ভালো। নেহাল দা, শ্রাবণ প্রত্যেকেই বন্ধুর মতো। আমাদের পরিচালক নেহাল দা কি চাইছেন সেটা খুব সহজে বোঝাতে পারেন। আর এটা বুঝতে পারা আমাদের সব থেকে বড় একটা ক্রেডিট। অনেক পরিচালক সেটা বোঝাতে পারেন না।




 মিডিয়া স্টারস : ‘গাদ্দার’ সিনেমায় আপনাকে কেমন চরিত্রে দেখা যাবে?
ঋত্বিকা :
এখানে আমি একটা মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করছি। বলা যায় খুব শান্ত ও মিষ্টি মেয়ে রূপে দর্শক আমাকে পাবেন। এতে আমি দুটি চরিত্রে অভিনয় করছি। এখন আপাতত একটি চরিত্রের কথা বলছি। আর একটা চরিত্র খুব সারপ্রাইজিং। এ চরিত্রটা সম্পূর্ণ উল্টো। এ সিনেমায় মজাটা ডাবল চরিত্র এবং অভিনয় করার জায়গাটাও ডাবল।

মিডিয়া স্টারস : ‘গাদ্দার’ সিনেমা বাদে বর্তমানে আপনি আর কি কাজ করছেন?
ঋত্বিকা :
 সামনে দুটো সিনেমার কাজ শুরু করব। দুটোই কলকাতার সিনেমা। এগুলোর নাম এখনই বলছি না। খুব শিগগিরই এসব সিনেমার কাজ শুরু হবে।

মিডিয়া স্টারস : সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো অ্যাকাউন্ট রয়েছি কি?
ঋত্বিকা :
 ফেসবুকে আমার অনেকগুলো ফেক আইডি খোলা হয়েছে। এ থেকে বোঝা যায় না কোনটি আমি। তাই ফেসবুক ইউজ করি না। এখন শুধু টুইটার ইউজ করি।

মিডিয়া স্টারস: সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ঋত্বিকা : 
মিডিয়া স্টারসকেও ধন্যবাদ।

Thursday, March 9, 2017

শিরিন শিলার ‘প্রেমের কেন ফাঁসি’

শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা। ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়া বিবি রাজি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় নাম লেখালেন। গত ৭ মার্চ আবু সুফিয়ান পরিচালিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানান শিরিন শিলা।

এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, “দুদিন আগেই ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুণ। এতে আমার বিপরীতে অভিনয় করবেন সাইফ খান। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

শিরিন শিলা বর্তমানে ছটকু আহমেদ পরিচারিত ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে ও রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমায় সম্রাটের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা।

Wednesday, March 8, 2017

শাকিব খান যেভাবে হলেন শোয়েব খান! (ভিডিও)

শাকিব খান

জনপ্রিয় সোশ্যাল সাইটের ভেতর অন্যতম ইউটিউব। এই ইউটিউব ঘাটতে গিয়ে আপনি হতবাক হয়ে যেতে পারেন আমাদের ঢালিউড কিং শাকিব খানের একটি হিন্দি ছবিতে অভিনয় দেখে। অবাক হলেও সত্য যে ইউটিউবে দেখা যাচ্ছে শাকিব খান একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। বেশ  স্বতস্ফূর্তভাবেই তিনি হিন্দিতে সংলাপ, ও গান করে যাচ্ছেন। ছবির নাম 'হ্যালো জিন্দেগি'। 

শাকিব খান কবে অভিনয় করলেন হিন্দি ছবিতে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু দেরিতেই বুঝতে পারবেন দর্শক যে, আসলে যে হিন্দি ছবিটিতে শাকিব খানকে দেখা যাচ্ছে আদতে সেটা কোনো হিন্দি ছবি নয়। আসলে শাকিব খান পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখন বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই একটি বাংলা ছবিকে হিন্দিতে ডাবিং করা হয়েছে।

জানা যায়, ২০০৯ সালে নির্র্মিত  এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’র ছবিটি কলকাতায়  ‘আমার ভাই আমার বোন’ নামে মুক্তি পায়। এই ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার স্বস্তিকা অভিনয় করেছিলেন। 


সেই ছবিটিকেই হিন্দিতে ডাবিং করে 'হ্যালো জিন্দেগি' নামে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। ছবিতে কলকাতার কয়েকজন অভিনয় করেছিলেন। সবচেয়ে মজার বিষয় হল হিন্দিতে ডাবিং করা ছবির কুশীলবদের তালিকায় শাকিব খানকে শোয়েব খান হিসেবে অভিহিত করা হয়েছে।

Tuesday, March 7, 2017

এবার রিয়াজের প্রেমে প্রভা!


বড় পর্দায় খুব বেশি দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মায়া’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নাটকটি রচনা করেছেন শিমুল শিশির। গত ৪ মার্চ থেকে কক্সবারে শুটিং শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক মিনহাজুল ইসলাম।

এ প্রসঙ্গে মিনহাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘মায়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রভা। এতে প্রভা ও রিয়াজ ভাইয়ের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। একটা সময় প্রভার পরিবার জানতে পেরে প্রভাকে অন্যত্র নিয়ে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। দীর্ঘ বিশ বছর পর প্রভা তার স্বামীকে নিয়ে কক্সবাজার আসেন। এমন সময় রিয়াজের সঙ্গে প্রভার দেখা হয়। এভাবেই এর গল্প এগিয়ে গেছে।’’

বেসরকারি দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। তবে কবে নাগাদ প্রচার শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন জান্নাতুল টুম্পা।

Saturday, March 4, 2017

উৎফুল্ল জলি (ভিডিও)


রঙিন কাগজে সাজানো মাঠ। মাঠের এক কোণে নাগর দোলা ঘুরছে। রঙিন পোশাকে বেশ কজন যুবক নাচছে। ঢাকের তালে তালে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ এ মেলাটি। কিছুক্ষণ পর দেখা যায়, কোমরে বিছা পরে নাচছেন এক যুবতী। তিনি অন্য কেউ নন, সময়ের জনপ্রিয় অভিনেত্রী জলি। নাচের তালে তালে তিনি গাইতে থাকেন ‘মনের মধ্যে পাখনা মেইলা/ প্রজাপতি উড়ল সই/ তবু মনের বাগানের ফুল ফুটল কই’। পুরো গানজুড়ে গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে উৎফুল্ল জলি।

তবে এ সবই দেখা যায় ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গানে। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশিত হয়েছে।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি। আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার  চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী। সিনেমাটির  আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ভোলাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়েছে।

Monday, February 27, 2017

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যে নির্মাতারা


প্রতিদিন খবরের পাতা খুললেই দেখা মেলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারায়। সড়ক দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনের একটি ভয়াবহ অভিশাপ। অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অনেকে।

কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত ‘মাটির ময়না’ খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মামলার রায় ঘোষণা করা হয়। এতে বাস চালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালের ১৩ আগস্ট নির্মিতব্য চলচ্চিত্র  ‘কাগজের ফুল’-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। শুধু তারেক মাসুদই নয় এর আগেও সিনেমার শুটিং লোকেশন দেখে ফেরার পথে মারা গিয়েছেন কয়েকজন গুণী নির্মাতা।

‘সাত ভাই চম্পা’ খ্যাত নির্মাতা দীলিপ সোম ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে সিনেমার লোকেশন দেখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ‘তোমার জন্য ভালোবাসা’ শিরোনামের সিনেমার লোকেশন দেখে সিলেটে থেকে ফেরার পথে সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ তিনি।

তিনি চলচ্চিত্র নির্মাতা আলি মনসুরের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি খান আতা’র সহকারী পরিচালকের কাজ করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাত ভাই চম্পা’। এছাড়া তিনি ‘স্মৃতি তুমি বেদনা’, ‘আলো তুমি আলোয়’, ‘চিরদিনের সাথী’, ‘মহামিলন’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন।

‘সীমানা পেরিয়ে’ খ্যাত নির্মাতা আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন। বগুড়া জেলায় চলচ্চিত্র বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর কবির ১৯৭৩ সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’। এরপর ১৯৭৫ সালে ‘সূর্য কন্যা’, ১৯৭৭ সালে ‘সীমানা পেরিয়ে’, ১৯৭৯ সালে ‘রূপালী সৈকতে’, ১৯৮২ সালে ‘মোহনা’ ১৯৮৪ সালে ‘পরিণীতা’ ১৯৮৫ সালে সপ্তম ও সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মহানায়ক’ নির্মাণ করেন তিনি। এছাড়াও নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নির্মাতা।

‘গহীনে শব্দ’খ্যাত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ২০১৬ সালে ৭ মার্চ রাস্তায় গাছ চাপা পড়ে নিহত হন। রাজধানীর ধানমন্ডির চার নম্বর রোড থেকে রিকশা যোগে যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছ তার রিক্সার উপর ভেঙে পড়ে। তারপর এ চলচ্চিত্র নির্মাতাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠু। শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

Saturday, February 25, 2017

শাওনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: ক্ষমা চাইলেন বান্টি মীর (ভিডিও)


বান্টি মীর (বামে) ও শাওন

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে ইউটিউবে কুরুচিপূর্ণ ব্ক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বান্টি মীর।

শাওনের জিডির একদিন পর শনিবার নিজের ফেসবুক পেজে ক্ষমা চান বান্টি মীর।

“মাফ করেন আমাকে সবাই। অনেক গালি খাইছি।মাফ করে দেন… আর গালি দিয়েন না। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন,” ফেসবুকে বলেন বান্টি মীর।





এর আগে তিনি আরেকটি পোস্টে বলেন, “মানুষের গোপন কথা বলতে নেই। আর আমি সেই ভুলটিই করেছি। জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না? আল্লাহ তার অশেষ কৃপায় আমাকে ক্ষমা করুন, আমীন।”



এরপর ফেসবুকে তাকে জিডির জানালে তিনি বলেন, “তাতে কী হয়েছে। অনেক বেশি গালি দিয়ে ফেলেছি, যা আসলে খুব খারাপ কাজ করেছি আমি। কিন্তু আমি কখনো বলবো না যে, শাওন ভাল কাজ করেছে। তিনি একটা পরিবার ভেঙেছেন। এটাই আসল কথা। তিনি এজন নারী হয়ে শুধু লোভের বশবর্তী হয়ে অন্য নারীর প্রতি এমন কাজ করতে পারেন না। এটাই… এ বিষয় এখানেই শেষ করলাম।”


সম্প্রতি ইউটিউবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিওটি ছাড়েন বান্টি মীর, যা খুব অল্প সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়।

এরপর গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন।

‘ডুব’ বিতর্ক সম্মিলিত স্টান্টবাজিও হতে পারে : মতিন রহমান

মতিন রহমান, মোস্তফা সরয়ার ফারুকী, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত সিনেমা ‘ডুব’। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আটকে আছে।

‘ডুব’ সিনেমায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকার  ঘটনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হুমায়ূন কন্যা শিলাও আপত্তি জানিয়েছেন।

এ নিয়ে চলছে বিতর্ক। ইতোমধ্যে বিষয়টি নিয়ে চলচ্চিত্র ও সাহিত্যঙ্গনের লোকজনও নানা মন্তব্য করছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন গুণী নির্মাতা মতিন রহমান।

এ ব্যাপারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান বলেন, ‘কোনো বিখ্যাত মানুষের জীবন কাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করলে অবশ্যই তার পরিবারের অনুমতি প্রয়োজন। যদি কাল্পনিকভাবে কোনো সিনেমা নির্মাণ করা হয় আর তা যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় বা সত্য ঘটনার সঙ্গে মিলে যায় তা আইনত দন্ডণীয়।’

তিনি আরো বলেন, ‘ঋতুপর্ণ ঘোষ নির্মিত সিনেমা ‘আবহমান’। আমার বিশ্বাস, এই সিনেমাটি সত্যজিৎ রায়ের জীবনের একটি গল্প। ওই গল্পটি মনে হয়, তার জীবনের গল্প কিন্তু ধরার উপায় নাই। কিন্তু পরিচালক তার নির্মাণশৈলি, তার বোধ শক্তি থেকে এমনভাবে একটা কল্পনার জগৎ সৃষ্টি করেছেন যা স্পর্শ করা যায় না, অনুভব করা যায়। কিন্তু ‘ডুব’ সম্ভবত স্পর্শ করা যায়। স্পর্শ করা যায় এমন উপাদান সবসময়ই আইনের আওতায় পড়ে। সিনেমার সঙ্গে জড়িতরাও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা বলেছেন। এটা নিয়ে ওরা নিজেরাই বির্তকের সৃষ্টি করছে। ‘ডুব’ বির্তক তাদের উভয়ের সম্মিলিত স্টান্টবাজি কিনা, তার ব্যাখ্যা আপনারা খুঁজে বের করুন।’

বেশ আগে ‘ডুব’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ। গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট।  তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’ সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি।  এদিকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘এটা হুমায়ূন আহমেদের বায়োপিক নয়।’

‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।  এছাড়াও এতে অভিনয় করেছেন ভারতের  ব্রাত্য বসু, পর্ণো মিত্র। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

Friday, February 24, 2017

মীরের বিরুদ্ধে শাওনের জিডি

বান্টি মীর ও শাওন

অশালীন বক্তব্য প্রচারের অভিযোগে বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার ধানমন্ডি থানায়  তিনি এ জিডি করেন।

এদিন সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘মেহের আফরোজ শাওনের জিডি নম্বর ১১৮৪। একজন কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জিডিতে শাওন বলেন, ‘গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। বান্টি মীর নামের কারো সঙ্গে আমার কখনো কোনো পরিচয় ছিল না। আমি এ ব্যক্তি সম্পর্কে জানিও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি আমার বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনো সত্যতা নেই।’

গণমাধ্যমকে শাওন বলেছেন, ‘বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ইস্যুকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন মীর। এসব এখন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, যার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক।’


প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই সিনেমা


সপ্তাহের প্রতি শুক্রবার প্রেক্ষাগৃহে ঢাকাই চলচ্চিত্র মুক্তি পেয়ে থাকে। চলচ্চিত্রের অবস্থা মন্দার কারণে সপ্তাহে একটি কি দুটি সিনেমা মুক্তি পায়। আবার কোনো সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি দেয়া হয় না। আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সারাদেশে বদরুল আমিন পরিচালিত ‘সত্যিকারের মানুষ’ ও মুন্তাহিদুল লিটন পরিচালিত ‘শেষ চুম্বন’ শিরোনামে সিনেমা দুটি মুক্তি পাবে।

‘সত্যিকারের মানুষ’সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন।  এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে। সিনেমাটি সারা দেশে মোট ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এদিকে শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন’সিনেমাটি গত ১০ এপ্রিল রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে  শুটিং শুরু হয়।  লাকি মুভি নিবেদিত সিনেমাটিতে অভিনয় করেছেন শিমুল খান, সাগর আহমেদ, তন্ময়, রাইসাসহ অনেকে। সিনেমাটি মোট ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। 

সিনেমাটিতে গান রয়েছে মোট পাঁচটি। কণ্ঠ দিয়েছেন বাঁধন, ক্ষুদে গানরাজ আশা, এ্যানজেলা মঞ্জুর, দৌলদ হাসান। সংগীত পরিচালনা করেছেন এ্যানজেলা মঞ্জুর ও ওলিক। গানের কথা লিখেছেন পরিচালক নিজেই।

সিনেমার গল্প প্রসঙ্গে লিটন বলেন, ‘‘সিনেমায় পারিবারিক শিশু নির্যাতনের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এক বাবা তার মেয়েকে সব সময় নির্যাতন করত  কিন্তু মৃত্যুর সময় অনুধাবন করেন তিনি কন্যার প্রতি অন্যায় করেছেন। তাই মেয়েকে শেষবারের মতো একটি চুমু খেতে চান। এ জন্য সিনেমার নামকরণ করেছি ‘শেষ চুম্বন’ যা আপনাকে ভাবাবে, লোভ কী জিনিস তা বুঝাবে।’

‘স্বপ্নজাল’র বদ্ধ ঘরে পরী


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বিরামহীন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ গ্ল্যামার কন্যা। এখন ‘স্বপ্নজাল’র বদ্ধ ঘরে বন্দি আছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে অন্ধকার বদ্ধ একটি ঘরে সংলাপ বলে যাচ্ছেন তিনি। বলছি, ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার কথা। রাজধানীর একটি স্টুডিওতে এর ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। রাইজিংবিডিকে এমনটাই জানান পরীমনি।

যৌথ প্রযোজনায় নির্মানাধীন এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।

এ প্রসঙ্গে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘ইস্কাটনের একটি স্টুডিওতে ‘স্বপ্নজাল’ সিনেমার ডাবিং চলছে। এতে পরীমনি অংশ নিয়েছেন। সিনেমাটির ডাবিং শেষে সেন্সর বোর্ডে জমা দিব। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’

পরী-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের।  সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।

গত বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি বাড়িতে একমাস ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিং হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি শুটিং শেষ করে এ সিনেমার ক্যামেরা ক্লোজ হবে।

পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘আপন মানুষ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তা ছাড়া পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও নবাগত রোশান। আগামী ১০ মার্চ থেকে একটানা শুটিং হবে। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

Thursday, February 23, 2017

বাপ্পির বিরুদ্ধে পরিচালকের লিখিত অভিযোগ


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ইতোমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন তিনি। তার এ দর্শক প্রিয়তা অর্জনের জন্য চলচ্চিত্র নির্মাতাদেরও ভূমিকা কম নয়। এবার চিত্রনায়ক বাপ্পির বিরুদ্ধে শিডিউল ফাঁসানোসহ নানা টালবাহানার অভিযোগ এনে চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি পাঠিয়েছেন তরুণ নির্মাতা তাজুল ইসলাম।

গত বছর তাজুল ইসলাম পরিচালিত ‘গোপন সংকেত’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন বাপ্পি চৌধুরী। এ সময় তাকে সাইনিং মানি বাবদ ৫ লাখ টাকা দিয়েছেন সিনেমাটির প্রযোজক। পিকক মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নবাগত চিত্রনায়িকা রাফিয়া তিশা। তাদের নিয়ে ফটো সেশনও করা হয়। শুটিং শুরু করার সকল প্রস্তুতিও শেষ হয়। শুটিং শুরুর দুদিন আগে নতুন নায়িকার বিপরীতে কাজ করতে অস্বীকার করেন বাপ্পি। বাধ্য হয়ে সিনেমাটির শুটিং বন্ধ করতে হয় বলে রাইজিংবিডিকে জানান পরিচালক তাজুল ইসলাম।

এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘বাপ্পির মতামত গুরুত্ব দিয়ে পরবর্তীতে পিয়া বিপাশাকে চুক্তিবদ্ধ করে শিডিউল চাওয়া হয় কিন্তু তখন বাপ্পি চৌধুরী শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং শিডিউল জটিলতায় কাজটি বেশ পিছিয়ে যায়। পরবর্তীতে গত বছরের শেষের দিকে শিডিউল সংক্রান্ত আলোচনায় তিনি দ্বিতীয়বারের মতো পিয়া বিপাশার ফিটনেস নিয়ে আপত্তি তোলেন এবং নায়িকা পরিবর্তনের জন্য চাপ দিতে থাকেন। অনেকটা বাধ্য হয়েই বাপ্পির  সম্মতিক্রমে পরিচালক চলচ্চিত্রটির কাজ শুরু করার জন্য নবাগত আলভিরা ইমুকে নিয়ে গত ১০ ফেব্রুয়ারি থেকে টানা ১৫ দিনের শুটিং শিডিউলে বাপ্পি চৌধুরীর ১০ দিনের ডেট নেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘দৃশ্যধারনের কাজ শুরু করে দুদিন বাপ্পিকে নিয়ে কাজ করেছি। এরপর বাপ্পি ক্লাসের অজুহাতে দুই দিন ব্রেক নেয়। তারপর থেকেই পুরো ইউনিটের সাথে টালবাহানা শুরু করেন।  গত ১৪ ফেব্রুয়ারি থেকে তিনি টানা ৩ দিন পুরো টিমকে নিজের ইচ্ছেমতো খেলনা সামগ্রী মনে করে বিভিন্ন অজুহাতে মুঠোফোন হতে মেজেস প্রদান করে শুটিংয়ে অনুপস্থিত থাকেন। শত চেষ্টায় তার সাথে ফোনালাপ এবং সাক্ষাৎ লাভে ব্যর্থ হই।’

‘এসব কারণে বাধ্য হয়ে ‘গোপন সংকেত’ সিনেমা থেকে বাপ্পিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিই। এবং টাকা ফেরত চেয়ে এসএমএস প্রদান করি।  তাতেও বাপ্পি চৌধুরী নীরব ভূমিকা পালন করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে পুরো ঘটনার বিবরণী এবং প্রমানাদি পেশ করে ক্ষতিপূরণ সহ লিখিত অভিযোগ দাখিল করি। সমিতি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সমিতির স্টাডি রুমে বাপ্পিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত বাপ্পির কোনো খোঁজ নেই। জানা যায়, তিনি আসবেন না। এখন পরিচালক সমিতি যা সিদ্ধান্ত নিবেন তাই মেনে নিব।’

এ বিষয়টি জানতে বাপ্পি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও ফোনটির সুইচ বন্ধ পাওয়া যায়।

এদিকে বার বার সিনেমাটির শুটিং প্যাকআপ করায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন সিনেমাটির পরিচালক। বাপ্পি বাদে এখন অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং করছেন তিনি।

বাপ্পি-ইমু ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ, সিয়াম খানসহ অনেকে। ছটকু আহমেদের লেখা গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি ঢাকা, চট্টগ্রাম এবং নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্যায়নের কাজ করা হবে।  এতে মোট পাঁচটি গান থাকবে। এরমধ্যে একটি আইটেম গানও থাকবে। একটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি গানগুলোও খুব শিগগিরই রেকর্ডিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

নিজেকে বদলে ফিরছেন রেসি


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এরপর ২০১৫ সালে আবার সিনেমার কাজ শুরু করলেও মাতৃত্বজনিত কারণে দীর্ঘ দেড় বছর ধরে বিশ্রামে রয়েছেন তিনি। তবে এবার নিজেকে বদলে নতুন রূপে চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন রেসি। রাইজিংবিডিকে এমনটাই জানান এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে রেসি বলেন, ‘এবার আমি নিজেকে পরিবর্তন করে ফিরব। আমাকে নতুন রূপে দেখতে পাবে দর্শক। বিদ্যা বালান যে ধরনের সিনেমায় কাজ করেন সেরকমের কিছু করতে চাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে নতুন সিনেমার কাজ শুরু করব। এ সিনেমায় চমক থাকবে। আপাতত এতটুকুই বলতে চাচ্ছি।’

মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’ শিরোনামের সিনেমার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।

Tuesday, February 21, 2017

একুশ সুখের নয়, শোকের : রত্না


‘ছোটবেলার একুশ মানে মনে হতো এটি সুখের কোনো দিন। এদিন শহীদ মিনারে ফুল দিতাম। ছুটাছুটি করতাম। এভাবে দিনটি তখন উপভোগ করতাম। কিন্তু এই দিনের তাৎপর্য তখন উপলদ্ধি করতে পারতাম না।’ একুশের দুপুরে এক সাক্ষাৎকারে ছোটবেলার অনুভূতি এভাবেই ব্যক্ত করেন চিত্রনায়িকা রত্না।  

সময় গড়িয়েছে। বোধ আর উপলদ্ধিতে এসেছে পূর্ণতা। একুশ যে কতটা ত্যাগের তা এখন গভীরভাবে ভাবিয়ে তুলে এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে রত্না আরো বলেন, ‘ছোটবেলায় একুশের মানে বুঝতাম না কিন্তু এখন অনুভব করতে পারি, একুশ সুখের নয়, শোকের দিন। এই যে বাংলা ভাষায় আপনার সঙ্গে কথা বলছি- এটা অন্যরকম একটি অনুভূতি। যা ছোটবেলায় হতো না। এখন গভীরভাবে হৃদয়কে নাড়িয়ে যায়।’

‘প্রত্যেক ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাই। কিন্তু আমি একটু অসুস্থ, তাই আজ যেতে পারিনি। আর সম্মান করার মতো একজন ব্যক্তি আমার ঘরে রয়েছেন। তিনি আমার বাবা। তিনি একজন মুক্তিযোদ্ধা। আমাদের বিশেষ দিনগুলো সব সময়ই আব্বুর সাথে কাটাতে চাই। যে কজন ভাষা সৈনিক বেঁচে আছেন তাদের পাশাপাশি শহীদ ভাষা সৈনিকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’ বলেন রত্না।

কিছুদিন আগে এলএলবি ডিগ্রি লাভ করেছেন রত্না। এখন অ্যাডভোকেটশিপের জন্য পরীক্ষা দিবেন। এজন্য পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই মূলত অ্যাডভোকেটশিপ নিবেন। তারপর কোর্টে নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

পড়াশোনার পাশাপাশি সরকারী অনুদানে নির্মিতব্য ‘কাসার থালায় রুপালি চাঁদ’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন রত্না। তার অংশের শুটিং প্রায় শেষ। একটি গানের শুটিং বাকি আছে। খুব শিগগিরই এ গানের শুটিংয়ে অংশ নিবেন বলেও জানান রত্না।
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates