Monday, February 20, 2017

অনাহারিকে খাবার দিলেন শাহরুখ (ভিডিও)


বলিউড অভিনেতা শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি নানা রকম সেবামূলক কাজ করে থাকেন তিনি। সম্প্রতি একটি কাজের মাধ্যমে আবারো বড় মনের পরিচয় দিলেন শাহরুখ।

পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, সিনেমাটিতে বামন চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমার বিষয়ে আলোচনা করতে এই নির্মাতার সঙ্গে দেখা করেন কিং খান। আলোচনা শেষে ফেরার সময় তাকে ঘিরে ফেলেন ফটোসাংবাদিকরা। ভিড় ঠেলে যখন গাড়িতে উঠতে যাবেন এমন সময় একজন অনাহারি ব্যক্তি তার কাছে খাবার চান।

তবে দুস্থ ব্যক্তিটির সঙ্গে খারাপ আচরণ করেননি এ অভিনেতা। বরং সম্মানের সাথে তার সঙ্গে কথা বলেন। একজন দেহরক্ষীকে তার খাবারের ব্যবস্থা করতে বলেন এবং গাড়ি নিয়ে চলে যান।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ খানের দেহরক্ষী রবি পরবর্তীতে ওই দুস্থ মানুষটির খাবারের ব্যবস্থা করেন।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates