Tuesday, February 21, 2017

জ্যাকলিনের প্রথম চুমু


বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। রুপালি পর্দায় এ লাস্যময়ী অভিনেত্রীকে অনেকবারই চুম্বন দৃশ্যে দেখা গেছে। কিন্তু তিনি প্রথম কবে চুমু খেয়েছিলেন তা তার ভক্তদের অজানা।

মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার তার প্রথম বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন জ্যাকলিন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

এ ছাড়া সাক্ষাৎকারে ছোটবেলার অনেক তথ্যই তিনি প্রকাশ করেছেন। জ্যাকলিনের স্কুল জীবন কেটেছে বাহরাইনে। স্কুলে অনেক কথা বলতেন এ জন্য তাকে ‘রেডিও বাহরাইন’ বলে ডাকা হতো। তবে ছোটবেলায় কয়েকজনকে চুমু খেয়েছিলেন, এ জন্য অনুশোচনা করেন এ অভিনেত্রী। তিনি জানান, ওই সময় তিনি অনেক সরল ছিলেন, আর সবাই তার সুযোগ নিয়েছে।

বর্তমানে রিলোড সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জ্যাকলিন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এটি পরিচালনা করছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে। মুম্বাই, ব্যাংকক, মিয়ামিতে সিনেমাটির শুটিং হচ্ছে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates