Monday, February 20, 2017

সজলের প্রেরণা চৈতী!



‘আমি সজল ভাইয়ের স্ত্রী। মানসিকভাবে আমি বেশ শক্ত। কিন্তু সজল অনেক বোকা প্রকৃতির একটি ছেলে। বোকামির কারণে চাকরি থেকে শুরু করে কোথাও ভালো কিছু করতে পারে না। একবার অফিসে বসের শরীরে রসমালাই ঢেলে দেয়। কোনো কাজই ঠিক মতো করতে পারে না। সে যা করে তাই ফালতু। তবে স্ত্রী হিসেবে আমি তাকে প্রতিনিয়ত প্রেরণা ও সাহস দিয়ে যাই।’ ‘ফালতু’  শিরোনামের নাটকে নিজের চরিত্র সম্পর্কে রাইজিংবিডিকে কথাগুলো বলেন লাক্স তারকা ইশরাত জাহান চৈতী।

নজরুল কোরাইশীর রচনা ও পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ইশরাত জাহান চৈতী।

ইশরাত জাহান চৈতী আরো বলেন, ‘নাটকের গল্পে কিছু কমেডি রয়েছে। কিন্তু একটি ট্র্যাজিক ঘটনার মাধ্যমে গল্পের পরিসমাপ্তি ঘটে। আর শুটিং সেটে সজল ভাইয়ের সঙ্গে কাজ মানেই সব সময় ফান থাকবেই। সঙ্গে শিরিন বকুল আপা ছিলেন তাই আনন্দের মাত্রা আরো বেড়ে গিয়েছিল।’

সম্প্রতি আফতাব নগরে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি কোনো একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

একক নাটকের পাশাপাশি সম্প্রতি তাজু কামরুলের ‘ধূসর গোধূলী’, মানিক হোসেন খোকনের ‘আমি তুমি সে’ শিরোনামের ধারাবাহিক নাটকসহ বেশ কিছু নতুন ধারাবাহিক ও একক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চৈতী।

তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘হাই সোসাইটি’ (এশিয়ান টেলিভিশন), ‘দূরত্ব’ (এটিএন বাংলা) প্রভৃতি। এছাড়াও ‘অভিবাসী’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার খুব শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates