Sunday, February 19, 2017

বয়ফ্রেন্ডের সঙ্গে শ্রীদেবী কন্যার পার্টি


জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। বলিউডের রুপালি জগতে প্রবেশের জন্য কড়া নাড়ছেন তিনি। মায়ের সঙ্গে ঝলমলে পোশাকে ইদানিং বিভিন্ন পার্টিতে হাজিরও হচ্ছেন। এমনকি তার পোশাকগুলো ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।

সম্প্রতি শ্রীদেবী ও জানভির পার্টির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মনীশ। পাশাপাশি একটি জিফ ফাইলও পোস্ট করেন তিনি। যেখানে জানভিকে কোমর দোলাতে দেখা যায়। তবে জানভির নাচের পাশাপাশি আরো একটি বিষয় সবার নজরে এসেছে তা হলো ভিডিওটিতে শ্রীদেবী কন্যার সঙ্গে যাকে দেখা যায়, তিনি আর কেউ নন জানভির কথিত প্রেমিক শিখর পাহাড়িয়া। 

বলিউডে অভিষেকের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই খবরে আসছেন জানভি। এর মধ্যে শিখর পাহাড়িয়ার সঙ্গে তার প্রেমের বিষয়টিও রয়েছে। এর আগে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি গৌরি শিন্ডে পরিচালিত এবং শাহরুখ খান ও আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজনে একসঙ্গে এসেছিলেন শিখর-জানভি। গাড়িতে পাশাপাশি বসে সিনেমাটি দেখতে এসেছিলেন তারা। এমনকি এ সময় গাড়িতে শ্রীদেবী ও বনি কাপুরও ছিলেন। গাড়ির পেছনের সিটে বসে ছিলেন শিখর, জানভি ও শ্রীদেবী। আর বনি কাপুর ছিলেন সামনের সিটে। তা ছাড়া ইন্টারনেটে তাদের চুমুর ছবিও ভাইরাল হয়েছিল।

এদিকে শোনা যাচ্ছে, মারাঠি ব্লকবাস্টার সিনেমা সাইরাত’র হিন্দি রিমেক নির্মাণ করতে চলেছেন করন জোহর। এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তার। এ জন্য নিজেকে তৈরিও করছেন তিনি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates