Sunday, February 12, 2017

ধূমপান শুরু করলেন কেন কৃতি?

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। খুব বেশিদিন হয়নি পর্দায় অভিষেক হয়েছে। তবে এরই মধ্যে রূপ ও অভিনয় গুণে দর্শক মন জয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই ধূমপান শুরু করেছেন কৃতি।

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বারেলি কি বারফি। সিনেমাটিতে তার চরিত্রের প্রয়োজনেই ধূমপান শুরু করেছেন তিনি। সিনেমায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে এখন অনেক কিছুই করছেন অভিনয় শিল্পীরা। ২৬ বছর বয়সি কৃতিও এ বিষয়ে ব্যতিক্রম নন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি একজন অধূমপায়ী এবং তাই থাকব। সিনেমায় চরিত্রের প্রয়োজনেই আমি ধূমপান শুরু করেছি।’

বারেলি কি বারফি সিনেমাটি পরিচালনা করছেন অশ্বিনী আয়ার তিওয়ারি। সিনেমাটিতে কৃতি ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আয়ুশমান খুরানা এবং রাজকুমার রাও। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি আগামী ২১ জুলাই মুক্তির কথা রয়েছে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates