Sunday, February 12, 2017

হরর সিনেমায় আরজু

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়কদের মধ্যে কায়েস আরজু আলোচিত মুখ। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি চলচ্চিত্র।

মাঝে বেশ কিছুদিন তাকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি। কিছুটা বিরতির পর এবার তিনি বিগবাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

‘আছর’ শিরোনামের হরর ঘরানার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুজাক্কির আদি পরিচালিত এ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছেড়ে আইস ল্যান্ডের উড়াল দিবে শুটিং ইউনিট। রাইজিংবিডিকে এমনটাই জানান কায়েস আরজু।

কেবি প্রোডাকশন প্রযোজিত এ সিনেমায় কায়েস আরজুর সঙ্গে অভিনয় করবেন টয়া, মিমো, জন, শহিদুল আলম সাচ্চু, আইসল্যান্ড ও ইউকের শিল্পীরাসহ অনেকে অভিনয় করবেন।

এ প্রসঙ্গে কায়েস আরজু রাইজিংবিডিকে বলেন, ‘দুদিন পরই আইসল্যান্ড যাচ্ছি। সেখানে একটানা ২০ দিন এ সিনেমার শুটিং করব। এরপর সিনেমার বাকি অংশের শুটিং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে হবে। আমি প্রথমবার হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমাটির বাজেট গল্প ও লোকেশন দারুণ। আশা করছি, কাজটিও ভালো হবে।’

হরর ঘরানার এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন মুজাক্কির আদি। 

কায়েস আরজু চট্টগ্রামের গ্রুপ থিয়েটারে কাজ করেছেন। ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়’ নামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। এরপর কায়েস আরজু অভিনীত বাজাও বিয়ের বাজনা (পরিচালনা মোহাম্মদ হোসেন জেমি), অবুঝ প্রেম (পরিচালনা আবুল খায়ের বুলবুল), প্রেম বিষাদ (পরিচালনা হানিফ নাসির), হেডমাস্টার (পরিচালনা দেলোয়ার জাহান ঝন্টু) সিনেমা মুক্তি পায়।

২০১৫ সালে ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ এবং ‘ভালোবাসার গল্প’ নামে মুক্তি পাওয়া এই দুইটি সিনেমায় অভিনয় দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন কায়েস।

এ ছাড়া শামিমুল ইসলাম শামিম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া সিনেমার শুটিং সম্পন্ন করে মুক্তি অপেক্ষায় রয়েছে। এ সিনেমায় কায়েস আরজুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates