Sunday, February 12, 2017

ইটিভিতে ‘এক ডিশ দুই কুক’

সেলিব্রেটি ও তাদের পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন টেলিভিশন অনুষ্ঠান কোকাকোলা ‘এক ডিশ দুই কুক’। 

অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার বেসরকারি টিভি চ্যানেল ইটিভিতে সম্প্রচারিত হবে। যেখানে রান্নার পাশাপাশি উঠে আসবে সেলিব্রেটিদের পরিবার ও কাছের মানুষের গল্প।

আগামী ১৬ ফেব্রুয়ারি বিশেষ ভ্যালেন্টাইন দিবস পর্ব দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। প্রত্যেকটি পর্বে নতুন নতুন সেলিব্রেটি আসবে। তবে প্রত্যেকটা পর্বে একটি বিষয় একই থাকবে। প্রত্যেক সেলিব্রেটি উপস্থাপক এবং বন্ধুদের সহায়তায় একটি অসাধারণ খাবার রান্না করবেন। যেটি দিয়ে সংশ্লিষ্ট সেলিব্রেটির প্রিয়জনকে চমকে দেওয়া হবে।
এর মাধ্যমে সেলিব্রেটি ও তার প্রিয়জনদের  বন্ধন আরো বিশেষভাবে অনুভব করা যাবে। 

অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে থাকবেন মাসুমা রহমান নাবিলা। ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে বিশেষ পর্বের অতিথি হচ্ছেন অপূর্ব। এক ডিশ দুই কুক ১৩ পর্বে নির্মিত হচ্ছে। অনুষ্ঠানটির সহযোগী পার্টনার রিটেইল চেইন স্বপ্ন।

কোকাকোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘প্রত্যেকের জীবনেই কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা নিয়মিত এই সম্পর্কগুলো লালন বা উদযাপন করতে পারি না। কোকাকোলা বিশ্বাস করে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সম্পর্কগুলোকে আরো শক্তিশালী করে তোলে।

তিনি বলেন, আমরা সবাই জানি সুখাদ্যের স্বাদ কোকের সঙ্গে মিলে বহুগুণ বেড়ে যায়। আমরা এক ডিশ দুই কুক এর সঙ্গে জড়িত হতে পেরে অত্যন্ত গর্বিত এবং আশা করি পরিবারের সকলে এক সাথে এই অনুষ্ঠানের পর্বগুলো উপভোগ করতে পারবে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates